আমাদের সাথে যুক্ত হোন

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন বিভিন্নভাবে

আপনি যদি United Ummah Foundation-এর মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে চান, তাহলে নিচের যেকোনো একটি উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত অপশনটি নির্বাচন করে আজই মানবতার সেবার এই যাত্রায় অংশীদার হোন।

নিয়মিত অনুদান সংক্রান্ত যেকোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে, দয়া করে  এ ইমেইল করুন

কার্যক্রমের বিবরণ

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদীস ৬৪৬৪)

নিয়মিত অনুদান United Ummah Foundation-কে টেকসইভাবে পরিচালনা করতে নিয়মিত অনুদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার নিয়মিত দানের মাধ্যমেই শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা, এতিম সেবা, ত্রাণ কার্যক্রম এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালিত হয়।

নিয়মিত দানের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অনুদান দিতে পারেন। ইসলামের শিক্ষাও হলো—অনিয়মিতভাবে বেশি দান করার চেয়ে নিয়মিতভাবে অল্প দান করা অধিক উত্তম।

অনেকেই নিয়মিত অনুদান দিতে আগ্রহী হলেও ব্যস্ততার কারণে ভুলে যান। তাই এখন থেকে United Ummah Foundation-এর ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ, নগদ এবং Visa/Mastercard ব্যবহার করে স্বয়ংক্রিয় (Auto Donation) পদ্ধতিতে নিয়মিত অনুদান চালু করতে পারবেন। দৈনিক বা মাসিক অপশন নির্বাচন করে আপনার পছন্দের পরিমাণ নির্ধারণ করুন। এরপর নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে অনুদান ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। প্রয়োজনে যেকোনো সময় এই সুবিধা বন্ধও করতে পারবেন।

অনুদানের ব্যয়ের খাত

চালু করুন স্বয়ংক্রিয় অনুদান

অংশ নিন ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজে

এই খাতে দানের মাধ্যমে ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজের অংশীদার হতে পারবেন। কারণ এই তহবিল ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে।

ব্যাংক: Al Arafah Islami Bank PLC ​
একাউন্টের নাম: United Ummah Welfare Foundation ​
একাউন্ট নাম্বার: 074 102 001 6103​
ব্রাঞ্চ: Mirpur-10 Colchatt​
রাউটিং নাম্বার: 015263137​

আজীবন ও দাতা সদস্য হওয়ার নিয়ম

United Ummah Foundation-এর গঠনতন্ত্র অনুযায়ী আগ্রহী ব্যক্তিদের জন্য আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার সুযোগ রয়েছে। এই সদস্যপদ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়ন, শিক্ষা, দাওয়াহ ও মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজীবন ও দাতা সদস্যগণ ফাউন্ডেশনের কল্যাণে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করতে পারবেন এবং উম্মাহর সেবায় পরিচালিত বিভিন্ন উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

এই দুই ধরনের সদস্যপদ থেকে প্রাপ্ত এককালীন অনুদান United Ummah Foundation Islamic Center & Community Complex নির্মাণ ও উন্নয়নে ব্যয় করা হবে, ইনশাআল্লাহ। এটি একটি সাদাকায়ে জারিয়াহ প্রকল্প, যার সওয়াব আল্লাহর ইচ্ছায় মৃত্যুর পরও অব্যাহত থাকবে।

United Ummah Foundation Islamic Center & Community Complex

কমপ্লেক্সে যা যা থাকবে

সদস্য হওয়ার যোগ্যতা

আজীবন সদস্য (Lifetime Member)

দাতা সদস্য (Donor Member)

সদস্য আবেদন

আপনি যদি সদস্য হতে ইচ্ছুক হন, তাহলে নিচের ফরমটি পূরণ করুন।

আমাদের সহযোগী হোন

United Ummah Foundation- স্বেচ্ছাসেবক হয়ে সমাজ পরিবর্তনের সাথী হোন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন মানবসেবায়।

স্বেচ্ছাসেবক হওয়ার নিয়ম ও শর্তাবলি:

আসুন, আমরা মানুষের জন্য কিছু করি। আপনার সদিচ্ছা ও সময় বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের দিন। নিজেকে নিবেদিত করুন দাওয়াহ, সেবামূলক ও মানবিক কাজে। এখনই যুক্ত হোন আমাদের স্বেচ্ছাসেবক টিমে!

স্বেচ্ছাসেবক আবেদন

ইউনাইটেড উম্মাহ ফাউন্ডেশনের অধীনে স্বেচ্ছাসেবক হতে ফরমটি পূরণ করুন।

ব্যক্তিগত তথ্য
পেশাগত তথ্য
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
সোশ্যাল মিডিয়া ও শিক্ষা
সাম্প্রতিক ছবি

ক্যারিয়ার

United Ummah Foundation-এর Management Trainee Program উদ্যমী, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ সুযোগ। যারা উদ্দেশ্যমূলক ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রাখতে চান, তাদের জন্য এই প্রোগ্রামটি পরিকল্পিত।