আমাদের সম্পর্কে

United Ummah Welfare Foundation শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা এবং বৈশ্বিক মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনের লক্ষ্যে আমরা শিক্ষা, দাওয়াহ, ত্রাণ, এতিম ও অসহায়দের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করি। আমাদের উদ্দেশ্য বিশুদ্ধ ইসলামি জ্ঞান প্রচার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবতার সেবা এবং উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজকে নৈতিক ও ইসলামি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের সংস্কৃতি গড়ে তোলার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অনুসরণ করে United Ummah Welfare Foundation একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুমোদনসমূহ

নিবন্ধন সনদ

নীতি ও আদর্শ

নীতি ও আদর্শ

আয়-ব্যয়ের নীতিমালা