ইউনাইটেড উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
ইউনাইটেড উম্মাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার
- কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ
- ডিজিটাল মার্কেটিং
- গ্রাফিক ডিজাইন
- ফ্রিল্যান্সিং ও অনলাইন আর্নিং
- উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
- সেলস ও মার্কেটিং
- ফ্যাশন ও টেইলারিং
- ড্রাইভিং ও কারিগরি প্রশিক্ষণ
ইতোমধ্যে United Ummah Welfare Foundation
-এর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অসংখ্য তরুণ-তরুণী দক্ষতা অর্জন করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই সফলতার ধারাবাহিকতায় একটি আধুনিক ও স্থায়ী Skill Development Center প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
আপনার সহযোগিতা ও দোয়াই পারে একটি দক্ষ, স্বাবলম্বী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। একসাথে আমরা গড়ে তুলতে পারি দক্ষতা, কর্মসংস্থান এবং সমৃদ্ধ উম্মাহ।
অনুদানের ব্যয়ের খাত
- দক্ষতা উন্নয়ন কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ
- প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ
- প্রশিক্ষণ সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহ
- অসহায় প্রশিক্ষণার্থীদের শিক্ষা সহায়তা
- প্রকল্প পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয়
যুক্ত হোন আমাদের সঙ্গে
United Ummah Welfare Foundation -এর মানবকল্যাণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের এই মহৎ উদ্যোগে আপনিও অংশীদার হোন। আপনার সহযোগিতা ও সমর্থন হাজারো মানুষের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, একসাথে গড়ে তুলি একটি দক্ষ, স্বনির্ভর ও কল্যাণময় সমাজ।