জরুরী দুর্যোগ তহবিল
“যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দূর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।”
— সুনান তিরমিযী, হাদীস: ২৯৪৫
দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস, অগ্নিকাণ্ড, শৈত্যপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। অনেক পরিবার হারিয়ে ফেলে তাদের ঘরবাড়ি, জীবিকা এবং নিত্যপ্রয়োজনীয় সম্পদ। এসব দুর্যোগের ফলে বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ চরম মানবিক সংকটে পড়ে।
এই বাস্তবতা উপলব্ধি করে United Ummah Welfare Foundation দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো জরুরি মুহূর্তে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা।
জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি United Ummah Welfare Foundation দীর্ঘমেয়াদি পুনর্বাসন উদ্যোগও বাস্তবায়ন করে থাকে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ আশ্রয়, জীবিকা পুনর্বাসন, শিক্ষা সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তার মাধ্যমে আমরা তাদের আত্মনির্ভরশীল করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনার সহযোগিতা ও দানের মাধ্যমে আমরা আরও বেশি অসহায় মানুষের কাছে সাহায্যের হাত পৌঁছে দিতে পারি। আসুন, মানবতার সেবায় একসঙ্গে এগিয়ে আসি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে আবারও আশার হাসি ফিরিয়ে আনি।
ব্যয়ের খাত
- দুর্যোগে ত্রাণ বিতরণ
- উদ্ধারকর্ম পরিচালনা
- পুনর্বাসন কার্যক্রম পরিচালনা
- ব্যবস্থাপনা ব্যয়
হাত বাড়ান দুর্গতের প্রতি
বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড - প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই মানবিক অভিযাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে পারেন।