আমাদের সাথে যুক্ত হোন
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন বিভিন্নভাবে
আপনি যদি United Ummah Foundation-এর মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে চান, তাহলে নিচের যেকোনো একটি উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত অপশনটি নির্বাচন করে আজই মানবতার সেবার এই যাত্রায় অংশীদার হোন।
কার্যক্রমের বিবরণ
নিয়মিত অনুদান United Ummah Foundation-কে টেকসইভাবে পরিচালনা করতে নিয়মিত অনুদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার নিয়মিত দানের মাধ্যমেই শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা, এতিম সেবা, ত্রাণ কার্যক্রম এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালিত হয়।
নিয়মিত দানের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অনুদান দিতে পারেন। ইসলামের শিক্ষাও হলো—অনিয়মিতভাবে বেশি দান করার চেয়ে নিয়মিতভাবে অল্প দান করা অধিক উত্তম।
অনেকেই নিয়মিত অনুদান দিতে আগ্রহী হলেও ব্যস্ততার কারণে ভুলে যান। তাই এখন থেকে United Ummah Foundation-এর ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ, নগদ এবং Visa/Mastercard ব্যবহার করে স্বয়ংক্রিয় (Auto Donation) পদ্ধতিতে নিয়মিত অনুদান চালু করতে পারবেন। দৈনিক বা মাসিক অপশন নির্বাচন করে আপনার পছন্দের পরিমাণ নির্ধারণ করুন। এরপর নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে অনুদান ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। প্রয়োজনে যেকোনো সময় এই সুবিধা বন্ধও করতে পারবেন।
অনুদানের ব্যয়ের খাত
- শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা
- মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম
- এতিম, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণমূলক সেবা
- নতুন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন
- গবেষণা ও ইসলামী শিক্ষা কার্যক্রম
- ফাউন্ডেশনের দৈনন্দিন পরিচালন ব্যয়
চালু করুন স্বয়ংক্রিয় অনুদান
- দৈনিক অথবা মাসিক অপশন নির্বাচন করে আপনার অনুদানের পরিমাণ নির্ধারণ করুন। আপনি ভুলে গেলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে আপনার অনুদান United Ummah Foundation-এর অ্যাকাউন্টে জমা হবে। প্রয়োজনে যেকোনো সময় সহজেই এই স্বয়ংক্রিয় অনুদান সুবিধা বন্ধ করতে পারবেন।
অংশ নিন ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজে
এই খাতে দানের মাধ্যমে ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজের অংশীদার হতে পারবেন। কারণ এই তহবিল ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে।
ব্যাংক: Al Arafah Islami Bank PLC
একাউন্টের নাম: United Ummah Welfare Foundation
একাউন্ট নাম্বার: 074 102 001 6103
ব্রাঞ্চ: Mirpur-10 Colchatt
রাউটিং নাম্বার: 015263137
আজীবন ও দাতা সদস্য হওয়ার নিয়ম
আজীবন ও দাতা সদস্যগণ ফাউন্ডেশনের কল্যাণে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করতে পারবেন এবং উম্মাহর সেবায় পরিচালিত বিভিন্ন উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ পাবেন।
এই দুই ধরনের সদস্যপদ থেকে প্রাপ্ত এককালীন অনুদান United Ummah Foundation Islamic Center & Community Complex নির্মাণ ও উন্নয়নে ব্যয় করা হবে, ইনশাআল্লাহ। এটি একটি সাদাকায়ে জারিয়াহ প্রকল্প, যার সওয়াব আল্লাহর ইচ্ছায় মৃত্যুর পরও অব্যাহত থাকবে।
United Ummah Foundation Islamic Center & Community Complex
- রাসূলুল্লাহ ﷺ-এর মসজিদ ছিল ইবাদত, শিক্ষা, দাওয়াহ, পরামর্শ এবং সমাজকল্যাণের কেন্দ্র। সেই আদর্শ অনুসরণ করে United Ummah Foundation একটি আধুনিক ইসলামিক সেন্টার ও কমিউনিটি কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে ইবাদতের পাশাপাশি শিক্ষা, দাওয়াহ, গবেষণা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।
- এই কমপ্লেক্স হবে এমন একটি কেন্দ্র, যেখানে সকল শ্রেণি-পেশা ও বয়সের মানুষের জন্য কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক শিক্ষা, ইসলামী দিকনির্দেশনা, পারিবারিক পরামর্শ, নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
- এছাড়াও এখানেই থাকবে United Ummah Foundation-এর প্রধান কার্যালয়, যেখান থেকে দেশব্যাপী পরিচালিত শিক্ষা, দাওয়াহ, ত্রাণ, এতিম সেবা, মসজিদ, মাদরাসা এবং অন্যান্য মানবিক কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করা হবে।
কমপ্লেক্সে যা যা থাকবে
- আদর্শ জামে মসজিদ
- কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা কেন্দ্র
- আধুনিক ও দীনি শিক্ষার সমন্বিত (অনাবাসিক) মাদরাসা
- United Ummah Foundation-এর প্রধান কার্যালয়
- ইসলামী গবেষণা ও দাওয়াহ বিভাগ
- নারী ও শিশুদের জন্য পৃথক শিক্ষা ও সেবাকেন্দ্র
সদস্য হওয়ার যোগ্যতা
- United Ummah Foundation-এর নীতি, আদর্শ এবং কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক কার্যক্রমের সঙ্গে একমত যে কোনো ব্যক্তি আজীবন সদস্য অথবা দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আজীবন সদস্য (Lifetime Member)
- যারা United Ummah Foundation-এর কল্যাণমূলক কার্যক্রমের জন্য এককালীন কমপক্ষে ৳১,০০,০০০ (এক লক্ষ টাকা) অথবা তার বেশি অনুদান প্রদান করবেন, তারা আজীবন সদস্য (Lifetime Member) হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
দাতা সদস্য (Donor Member)
- যারা United Ummah Foundation-এর কল্যাণমূলক কার্যক্রমের জন্য এককালীন কমপক্ষে ৳৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) অথবা তার বেশি অনুদান প্রদান করবেন, তারা দাতা সদস্য (Donor Member) হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
সদস্য আবেদন
আপনি যদি সদস্য হতে ইচ্ছুক হন, তাহলে নিচের ফরমটি পূরণ করুন।
আমাদের সহযোগী হোন
United Ummah Foundation- স্বেচ্ছাসেবক হয়ে সমাজ পরিবর্তনের সাথী হোন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন মানবসেবায়।
স্বেচ্ছাসেবক হওয়ার নিয়ম ও শর্তাবলি:
- United Ummah Foundation-নীতি ও আদর্শের প্রতি একমত হতে হবে।
- সেবামূলক কাজে আগ্রহী হতে হবে।
- কোনোরূপ পারিশ্রমিকের প্রত্যাশা করা যাবে না।
- প্রকল্প বাস্তবায়নে আমনতাদরি বজায় রাখতে হবে।
- মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে। (সহীহ আল-জামে আস-সগীর, ৩২৮৯)
আসুন, আমরা মানুষের জন্য কিছু করি। আপনার সদিচ্ছা ও সময় বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের দিন। নিজেকে নিবেদিত করুন দাওয়াহ, সেবামূলক ও মানবিক কাজে। এখনই যুক্ত হোন আমাদের স্বেচ্ছাসেবক টিমে!
স্বেচ্ছাসেবক আবেদন
ইউনাইটেড উম্মাহ ফাউন্ডেশনের অধীনে স্বেচ্ছাসেবক হতে ফরমটি পূরণ করুন।
ক্যারিয়ার
- বাংলাদেশের যে কোনো স্থান
- অনির্দিষ্ট