সবার জন্য কুরবানী
অনেক অসচ্ছল পরিবার সারা বছরে একবারও গোশত খাওয়ার সুযোগ পায় না। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরবানীর সংখ্যা কম হওয়ায় ঈদের আনন্দ থেকেও তারা বঞ্চিত হয়।
কার্যক্রমের বিবরণ
অনেক অসচ্ছল পরিবার সারা বছরে একবারও গোশত খাওয়ার সুযোগ পায় না। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরবানীর সংখ্যা কম হওয়ায় ঈদের আনন্দ থেকেও তারা বঞ্চিত হয়।
United Ummah Welfare Foundation আপনার কুরবানীর আমানত পৌঁছে দেয় সেইসব দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে, যাদের জন্য একটি কুরবানীর গোশতও বড় নিয়ামত।
আপনার পক্ষ থেকে শরিয়াহসম্মতভাবে কুরবানী সম্পন্ন করে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাজা গোশত বিতরণ করা হয়, যাতে ঈদের আনন্দ সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে।
আপনার একটি কুরবানী হতে পারে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানোর কারণ। অংশ নিন “সবার জন্য কুরবানী” কার্যক্রমে এবং ছড়িয়ে দিন ত্যাগ, সহমর্মিতা ও মানবতার বার্তা।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
- দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের কাছে কুরবানীর গোশত পৌঁছে দিয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে দেওয়া।
- স্বচ্ছ, নির্ভরযোগ্য ও শরিয়াহসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের কুরবানী যথাযথভাবে সম্পন্ন করা।
- শহর ও গ্রামের মধ্যে কুরবানীর গোশতের সুষম বণ্টন নিশ্চিত করে মানবিক সহমর্মিতা বৃদ্ধি করা।
উপকারভোগী
- প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবার
- এতিম ও বিধবা পরিবার
- কর্মহীন, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী
- এমন পরিবার, যারা কুরবানী করার সামর্থ রাখে না
ব্যয়ের খাত
- কুরবানীর গরু ক্রয়
- বিতরণ
- ব্যবস্থাপনা ব্যয়
প্রকল্পের এলাকা
- ৬৪ জেলার দারিদ্র্য বহুল এলাকা
মেয়াদ
- বার্ষিক এবং স্থায়ী প্রকল্প (ঈদ-উল-আযহা কেন্দ্রিক)
ছড়িয়ে দিন ঈদের আনন্দ
গ্যালারি
ইমপ্যাক্ট পরিসংখ্যান
কুরবানীর বছর
- ২০২৫-২৬
গরু
- ১০
ছাগল
- ১০
মোট পশু
- ২০
উপকারভোগী পরিবার
- (হালনাগাদ প্রক্রিয়াধীন)
১০
১০
২০
১০০+ পরিবার (প্রায়)