নিয়মিত অনুদান তহবিল

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদীস ৬৪৬৪)

ছোট হলেও নিয়মিত অনুদান একটি মানবিক প্রতিষ্ঠানের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। United Ummah Welfare Foundation -এর শিক্ষা, মানবিক সহায়তা, দাওয়াহ, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক উদ্যোগগুলো নিয়মিত দাতাদের সহযোগিতায় আরও কার্যকরভাবে পরিচালিত হয়।

এই বাস্তবতা উপলব্ধি করে United Ummah Welfare Foundation দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো জরুরি মুহূর্তে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা।

নিয়মিত অনুদানের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন নেই। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো অঙ্কের অনুদান মাসিক বা নির্ধারিত সময় অনুযায়ী প্রদান করতে পারেন। নিয়মিত ছোট অবদানও দীর্ঘমেয়াদে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।

আপনি চাইলে আমাদের অনলাইন ডোনেশন সিস্টেমের মাধ্যমে সহজেই নিয়মিত অনুদান চালু করতে পারবেন। নির্ধারিত সময় ও পরিমাণ সেট করে দিলে আপনার অনুদান স্বয়ংক্রিয়ভাবে প্রদান হবে, এবং প্রয়োজন হলে যেকোনো সময় এটি পরিবর্তন বা বন্ধ করার সুযোগও থাকবে।

ব্যয়ের খাত

চালু করুন স্বয়ংক্রিয় পদ্ধতি

দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। চাইলে এই পদ্ধতিটি যেকোনো সময় বন্ধও করতে পারবেন।

অংশ নিন ইউনাইটেড উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবিক উদ্যোগে

আপনার অনুদান United Ummah Welfare Foundation-এর শিক্ষা, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়। আপনার ছোট্ট অবদানও অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।

ব্যাংক: Al Arafah Islami Bank PLC
অ্যাাকাউন্টের নাম: United Ummah Welfare Foundation
শাখা: Mirpur-10 Colchatt
অ্যাাকাউন্ট নম্বর: 074 102 001 6103
রাউটিং নম্বর: 015263137