যাকাত তহবিল
“তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজ দেখেন।” — সূরা আল-বাকারা: ১১০
ওযাকাত ইসলামের অন্যতম ফরজ ইবাদত এবং সমাজে সম্পদের সুষম বণ্টনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার যাকাতের মাধ্যমে দরিদ্র, এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এই বাস্তবতা উপলব্ধি করে United Ummah Welfare Foundation যাকাতের অর্থ শরিয়াহসম্মতভাবে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক খাতে ব্যয় করে। আপনার যাকাত শিক্ষা, খাদ্য সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির উদ্যোগে অসহায় মানুষের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
যাকাতের অর্থ যেসব খাতে ব্যয় করা হয়
- আত্মনির্ভরশীলতা প্রকল্প
- শিক্ষা সহায়তা
- মানবিক সহায়তা
- পুনর্বাসন কার্যক্রম
আসুন, মানবতার কল্যাণে একসাথে কাজ করি
আপনার অনুদান United Ummah Welfare Foundation - এর শিক্ষা, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, দাওয়াহ, এতিম ও অসহায়দের সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি অবদান আমাদের আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে এবং একটি সুন্দর, সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সহায়তা করে।