ইউনাইটেড উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

ইউনাইটেড উম্মাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার

“মানুষের সর্বোত্তম সে-ই, যে মানুষের সর্বাধিক উপকারে আসে।” — এই আদর্শকে ধারণ করে United Ummah Foundation দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে।

আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে তোলা, যাতে তারা নিজস্ব কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চলমান প্রশিক্ষণসমূহ
  • কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক ডিজাইন
  • ফ্রিল্যান্সিং ও অনলাইন আর্নিং
  • উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
  • সেলস ও মার্কেটিং
  • ফ্যাশন ও টেইলারিং
  • ড্রাইভিং ও কারিগরি প্রশিক্ষণ

ইতোমধ্যে United Ummah Welfare Foundation
-এর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অসংখ্য তরুণ-তরুণী দক্ষতা অর্জন করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই সফলতার ধারাবাহিকতায় একটি আধুনিক ও স্থায়ী Skill Development Center প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

আপনার সহযোগিতা ও দোয়াই পারে একটি দক্ষ, স্বাবলম্বী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। একসাথে আমরা গড়ে তুলতে পারি দক্ষতা, কর্মসংস্থান এবং সমৃদ্ধ উম্মাহ।

অনুদানের ব্যয়ের খাত

যুক্ত হোন আমাদের সঙ্গে

United Ummah Welfare Foundation -এর মানবকল্যাণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের এই মহৎ উদ্যোগে আপনিও অংশীদার হোন। আপনার সহযোগিতা ও সমর্থন হাজারো মানুষের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, একসাথে গড়ে তুলি একটি দক্ষ, স্বনির্ভর ও কল্যাণময় সমাজ।

ব্যাংক: Al Arafah Islami Bank PLC
অ্যাাকাউন্টের নাম: United Ummah Welfare Foundation
শাখা: Mirpur-10 Colchatt
অ্যাাকাউন্ট নম্বর: 074 102 001 6103
রাউটিং নম্বর: 015263137