সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে United Ummah Welfare Foundation। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকায় পৌঁছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, শুকনো খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।